বিয়ের পর শোবিজকে বিদায় জানালেন অভিনেত্রী সায়মা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কনটেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে স্বল্প সময়ে নাট্যজগতে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা। তবে মাত্র অল্প সময়ের ক্যারিয়ারের

2026-06-04T10:53:51+00:00
2026-06-04T10:53:51+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিয়ের পর শোবিজকে বিদায় জানালেন অভিনেত্রী সায়মা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৫৩ এএম 
অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা। ছবি : সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে স্বল্প সময়ে নাট্যজগতে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা। তবে মাত্র অল্প সময়ের ক্যারিয়ারের পরই শোবিজ অঙ্গনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ অভিনেত্রী। বিয়ের পর ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন।

গত ৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে সায়মা জানান, তিনি আর মিডিয়া-সম্পর্কিত কোনো কাজে যুক্ত নেই। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, যেন ভবিষ্যতে তাকে আর কোনো শোবিজ কাজের প্রস্তাব বা যোগাযোগ না করা হয়।

Advertisement
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর লন্ডনপ্রবাসী রাসেল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়মা। বিয়ের পর স্বামীর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন, যা তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন

শোবিজে খুব অল্প সময়েই পরিচিতি পান সায়মা। ‘হরবোলা’, ‘সাথী’সহ একাধিক নাটকে তার অভিনয় দর্শকের নজর কাড়ে। এর আগে তিনি মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করতেন এবং সেখান থেকেই বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়।

নিজের অভিনয় যাত্রা নিয়ে এক সাক্ষাৎকারে সায়মা জানিয়েছিলেন, পরিকল্পনা করে তিনি শোবিজে আসেননি। ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করতে করতেই তিনি প্রথমে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের একটি মিউজিক ভিডিও ‘মন বোঝে না’-তে কাজের সুযোগ পান, যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

পরবর্তীতে গত বছরের ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিনয়ে অভিষেক ঘটে তার। তবে মাত্র প্রায় এক বছরের মধ্যেই শোবিজ ক্যারিয়ারকে বিদায় জানিয়ে নতুন জীবনের দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী।

এএডি/
  বিষয়:   বিয়ে  শোবিজ  বিদায়  অভিনেত্রী  সায়মা  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: