জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন ৫ সদস্য নির্বাচিত, বাদ পড়ল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের মেয়াদে নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে।

2026-06-04T12:37:23+00:00
2026-06-04T12:37:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন ৫ সদস্য নির্বাচিত, বাদ পড়ল জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের মেয়াদে নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই পাঁচ দেশের মেয়াদ শুরু হবে। বুধবার (৩ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা পরিষদের আসন পেতে শক্তিশালী লবিং করেও এবারের নির্বাচনে হেরে গেছে জার্মানি। ‘পশ্চিম ইউরোপ ও অন্যান্য’ অঞ্চলের জন্য নির্ধারিত দুটি আসনের বিপরীতে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পর্তুগাল ১৩৪ ভোট এবং অস্ট্রিয়া ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়। বিপরীতে মাত্র ১০৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থেকে ছিটকে যায় জার্মানি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে নাটকীয় ও তীব্র লড়াই হয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আসনটি নিয়ে। ফিলিপাইন ও কিরগিজস্তানের মধ্যকার এই দ্বিপাক্ষিক লড়াই টানা চার রাউন্ডের ভোটাভুটিতে গড়ায়। অবশেষে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আসনটি নিজেদের করে নেয় কিরগিজস্তান। ফিলিপাইনের ৪৯ ভোটের বিপরীতে ১৪২ ভোট পেয়ে ইতিহাসে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের আসন নিশ্চিত করল মধ্য এশিয়ার এই দেশ।

সাধারণ পরিষদের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিরাপত্তা পরিষদের ৫টি করে অস্থায়ী আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে আফ্রিকা অঞ্চল থেকে জিম্বাবুয়ে (সোমালিয়ার স্থলাভিষিক্ত), লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (পানামার স্থলাভিষিক্ত), এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে কিরগিজস্তান (পাকিস্তানের স্থলাভিষিক্ত) এবং পশ্চিম ইউরোপ থেকে পর্তুগাল ও অস্ট্রিয়া (ডেনমার্ক ও গ্রিসের স্থলাভিষিক্ত) নির্বাচিত হয়েছে।

এছাড়া বাহরাইন, কলম্বিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া ২০২৭ সালের শেষ পর্যন্ত অপর পাঁচটি অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে তাদের দায়িত্ব পালন করে যাবে।

১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হলো একমাত্র বৈশ্বিক সংস্থা যা কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের মতো আইনগতভাবে বাধ্যবাধকতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এই পরিষদের পাঁচটি স্থায়ী ও ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য রাষ্ট্র হলো— আমেরিকা, ব্রিটেন, চীন, ফ্রান্স ও রাশিয়া। বাকি ১০টি দেশ বিভিন্ন অঞ্চল থেকে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।

এর আগের দিন মঙ্গলবার জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।

/কহু


  বিষয়:   জাতিসংঘ  নিরাপত্তা পরিষদ  জার্মানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: