বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

ক্রীড়া ডেস্ক

খেলা

বিসিবি নির্বাচন ঘিরে চারদিকে চলছে নানা গুঞ্জন। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি থাকা এবং এরপরই আইসিসির প্রতিনিধি

2026-06-04T16:25:13+00:00
2026-06-04T16:54:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৪:৫৪ পিএম  (ভিজিট : ৩৫)
ছবি : সংগৃহীত
বিসিবি নির্বাচন ঘিরে চারদিকে চলছে নানা গুঞ্জন। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি থাকা এবং এরপরই আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে এবার এ বিষয় নিয়ে মুখ খুলল আইসিসি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনি বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আইসিসি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ.এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও (জিম্বাবুয়ে ক্রিকেট)।

আইসিসি আরও জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধি দলটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছে। আইসিসি স্পষ্ট করতে চায় যে, প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। তবে এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না।


আইসিসি জানায়, ফলে প্রতিনিধি দলের এই সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন, বিশ্লেষণ বা দাবি অনুমাননির্ভর বলে বিবেচিত হবে এবং সেগুলো আইসিসির আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাংলাদেশ  প্রতিনিধি  আইসিসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: