ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। এবার

2026-06-04T17:30:02+00:00
2026-06-04T17:30:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৯)
ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। এবার সামনে এল নতুন তথ্য। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামেও যুক্ত হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৪ জুন) খবরটি ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রকাশ করেছে ফিফা। পোস্টটি শেয়ার করেছেন সংগীতশিল্পী সঞ্জয়ও।

এ ডিজে ও গায়ক সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করে নিজের অনুভূতি জানিয়েছেন। বহু দিনের স্বপ্ন পূরণের কথা উল্লেখ করে সঞ্জয় লিখেছেন, এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। সান হোসেতে (ক্যালিফোর্নিয়ার একটি শহর) দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে বড় হওয়ার সময় দিনের পর দিন গান তৈরি করে কাটিয়েছি। সবসময় স্বপ্ন দেখতাম, এমন কিছু গান তৈরি করার, যা বিশ্বের বড় মঞ্চ ও সাউন্ডট্র্যাকে জায়গা করে নেবে একদিন।

সঞ্জয় আরও লিখেছেন, আজ অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন তালিকাভুক্ত গায়ক। আমাদের তৈরি একটি গান পৃথিবীর বড় ক্রীড়া উৎসবের সাউন্ডট্র্যাক হতে যাচ্ছে, যা ভাবতেই অন্যরকম লাগছে। আর এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

এছাড়াও এ তরুণ তার এই দুর্দান্ত সাফল্যকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। তাই তো তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে লিখেছেন, এটি শুধু আমার একার জয় নয়। এটি সেসব শিশুর জয়, যারা চার দেয়ালের ঘরে বসে আকাশছোঁয়া স্বপ্ন দেখে যায়।


ফিফা বিশ্বকাপের এই বিশেষ অ্যালবামে সঞ্জয়ের গানটির নাম ‘সির সির’। এতে তার সঙ্গে থাকছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম।

প্রসঙ্গত, সঞ্জয়ের জন্ম বাংলাদেশের শ্রীমঙ্গলে হলেও তার শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে বেড়ে ওঠেন। তার মা ও নানি সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের বহুসাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার সময় তার সংগীতচর্চা সমৃদ্ধ হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   ফিফা  বিশ্বকাপ  অফিশিয়াল  অ্যালবাম  বাংলাদেশ  সঞ্জয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: