স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মো. মেহেরাব হোসেন বিশাল (১৮) নামে এক যুবককে ১০ হাজার টাকা

2026-06-04T17:50:22+00:00
2026-06-04T17:50:22+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৫০ পিএম 
ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মো. মেহেরাব হোসেন বিশাল (১৮) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মেহেরাব উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার বাসিন্দা মো. মুছা ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার চাড়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনী পড়ুয়া এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন মেহেরাব। মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানালে তারা অভিযুক্তের পরিবারকে অবহিত করেন। এতে মেহরাব ক্ষুব্ধ হয়ে বুধবার কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে তুলে আনার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে আটক করে উপজেলা প্রশাসন। পরে জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় অভিযুক্তকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এরকম কাজ আর করবে না এই মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

আরবিএন 
  বিষয়:   ঝালকাঠি  রাজাপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: