জামালপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) ডা. আরিফুল ইসলাম বলেন, ‘রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
জামালপুর সদর থানার ওসি মো.নাজমুস সাকিব বলেন,‘গোসলের এক পর্যায়ে হঠাৎ তিনি পানিতে ডুবে যান। পরে তাকে দেখতে না পেয়ে তার বন্ধুরা পানিতে খোঁজাখুঁজি করা শুরু করে। এক পর্যায়ে মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় খুঁজে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
/মহু