দুই বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রফতানি আয়ের প্রবাহ বাড়ায় এবং

2026-06-04T19:55:20+00:00
2026-06-04T19:55:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
দুই বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ০)
ছবি : সংগৃহীত
দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রফতানি আয়ের প্রবাহ বাড়ায় এবং বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৪ জুন) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার ক্রয় করা হয়।

বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা বিনিময় হার নির্ধারণ করে ডলারগুলো কিনেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার (৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার) ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে শুধু জুন মাসের প্রথম চার দিনেই ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (১০১ মিলিয়ন ডলার) কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের দাম অতিরিক্ত কমে গেলে রফতানিকারক ও প্রবাসী আয় প্রেরণকারীরা নিরুৎসাহিত হতে পারেন। এ কারণে ডলারের বিনিময় হার একটি গ্রহণযোগ্য পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার সংগ্রহ করছে।


এর আগে বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে চলতি অর্থবছরের শুরু থেকে বাজার পরিস্থিতির উন্নতির সুযোগ নিয়ে ধীরে ধীরে ডলার কিনে রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বাজার থেকে ডলার কেনার ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে, অন্যদিকে ডলারের বিনিময় হারেও স্থিতিশীলতা বজায় থাকবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ব্যাংক  ডলার  বাংলাদেশ  রফতানি  অর্থনীতি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: