নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক টেক্সটাইল মিলের ১৬ বছর বয়সী নারী শ্রমিক পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে বলে

2026-06-04T20:57:56+00:00
2026-06-04T20:57:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৮)
প্রতীকী ছবি
নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক টেক্সটাইল মিলের ১৬ বছর বয়সী নারী শ্রমিক পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাহাবুব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগীর পিতা বাদী হয়ে দুইজনকে আসামি করে বৃহস্পতিবার (৪ জুন) মাধবদী থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতার মাহাবুব পৌলানপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। অপর অভিযুক্ত মোশাররফ মিয়া একই গ্রামের মোতালিব মেম্বারের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ তাকে ‘কথা আছে’ বলে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে মোশাররফ ও মাহাবুব মিলে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে মোশাররফ পালিয়ে যায়। তবে মাহাবুবকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগী অভিযোগ করেন, ধর্ষণের পর তার মোবাইল ফোন রেখে দিয়ে টাকা দাবি করা হয়। পরে তিনি বাড়ি থেকে দুই হাজার টাকা এনে দিলে মোবাইল ফেরত দেওয়া হয়। এ সময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে দাবি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে তিনি জানান।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত দুজনই এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ছিনতাই, চুরি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর পিতার করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপরজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরবিএন 


  বিষয়:   নরসিংদী  মাধবদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: