ইসরায়েলি সেনা প্রত্যাহার, দক্ষিণ লেবাননে নিয়ন্ত্রণ নিল দেশটির সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর সেখানে প্রবেশ করতে শুরু করেছে লেবাননের সরকারি সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ জুন) লেবাননের রাষ্ট্রীয়

2026-06-04T21:48:49+00:00
2026-06-04T22:16:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি সেনা প্রত্যাহার, দক্ষিণ লেবাননে নিয়ন্ত্রণ নিল দেশটির সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:৪৮ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ১০:১৬ পিএম  (ভিজিট : ১২)
ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর সেখানে প্রবেশ করতে শুরু করেছে লেবাননের সরকারি সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ জুন) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এনএনএ তাদের প্রতিবেদনে জানায়, মারজায়ুন জেলার অন্তর্ভুক্ত ডিব্বিন শহর থেকে ইসরায়েলি সেনারা পিছু হটার পরপরই লেবানন সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট সেখানে অবস্থান নিতে শুরু করে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত কয়েকদিন ধরে ওই শহর এবং এর আশপাশের এলাকায় তীব্র সামরিক উত্তেজনা, কামান থেকে গোলাবর্ষণ এবং ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের পর এই সেনা মোতায়েন ঘটল।

লেবানন ও ইসরায়েলের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি নবায়ন এবং কিছু পরীক্ষামূলক এলাকা প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হওয়ার মাত্র একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন সমঝোতা অনুযায়ী, নির্দিষ্ট অঞ্চলগুলোতে অন্য কোনো অননুমোদিত সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। সেখানে কেবল লেবানন সেনাবাহিনীর একক নিয়ন্ত্রণ বজায় থাকবে।


এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে মার্কিন মধ্যস্থতায় চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতি নবায়নের চুক্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। পরবর্তীতে তা জুলাইয়ের শুরু পর্যন্ত বাড়ানো হয়। তা সত্ত্বেও গত ২ মার্চ থেকে লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। এ সময় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের এই বিধ্বংসী হামলার কয়েক সপ্তাহ পর মার্কিন পৃষ্ঠপোষকতায় দুই দেশ আবারও নতুন করে আলোচনায় বসে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইসরায়েল  দক্ষিণ  লেবানন  নিয়ন্ত্রণ  সেনাবাহিনী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: