বিশ্বকাপে এবার ম্যানসিটির দাপট

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের বাঁশি বাজতে আর মাত্র দিনকয়েক বাকি। আয়োজক দেশগুলোতে পৌঁছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো, চূড়ান্ত হয়েছে ৪৮ দেশের স্কোয়াডও। মাঠের

2026-06-05T03:30:58+00:00
2026-06-05T03:30:58+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপে এবার ম্যানসিটির দাপট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৩০ এএম   (ভিজিট : ১১)
বিশ্বকাপের বাঁশি বাজতে আর মাত্র দিনকয়েক বাকি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের বাঁশি বাজতে আর মাত্র দিনকয়েক বাকি। আয়োজক দেশগুলোতে পৌঁছাতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো, চূড়ান্ত হয়েছে ৪৮ দেশের স্কোয়াডও। মাঠের লড়াই শুরুর আগেই চলছে শক্তি-সামর্থ্যরে হিসাব-নিকাশ। কোন দেশ কতটা প্রস্তুত, কোন লিগ বা ক্লাব সবচেয়ে বেশি খেলোয়াড় পাঠাচ্ছে বিশ্বমঞ্চে, তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। সেই হিসাবেই সবচেয়ে বড় আধিপত্য দেখাচ্ছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। বিশ্বকাপের বিভিন্ন দলে সবচেয়ে বেশি খেলোয়াড় পাঠিয়ে এবারও নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে পেপ গার্দিওলার ক্লাব।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বকাপ স্কোয়াডের নানা পরিসংখ্যান তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেখানে দেখা গেছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের ওপর সবচেয়ে বেশি নির্ভর করছে স্পেন। তাদের ২৬ সদস্যের পুরো স্কোয়াডই খেলেন ইউরোপের পাঁচ প্রধান লিগে।

এই তালিকায় স্পেনের পরেই রয়েছে ইংল্যান্ড ও জার্মানি। দুই দলেরই ২৫ জন করে খেলোয়াড় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলে থাকেন। জার্মানির স্কোয়াডে শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা একমাত্র ফুটবলার ইভান টনি। তিনি বর্তমানে খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির হয়ে। অন্যদিকে জার্মান তারকা লেরয় সানে এখন তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের খেলোয়াড়।

গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সও মূলত ইউরোপের অভিজাত লিগগুলোর খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছে। তাদের স্কোয়াডে মাত্র দুজন খেলোয়াড় ইউরোপের বাইরে বা শীর্ষ পাঁচ লিগের বাইরে খেলেন। থিও হার্নান্দেজ খেলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে, আর এনগোলো কান্তে তুরস্কের ক্লাব ফেনেরবাচের জার্সিতে মাঠে নামেন।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২৬ সদস্যের দলে ২০ জন খেলোয়াড় খেলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। ফলে বিশ্বকাপের বড় দলগুলোর বেশিরভাগই এখনও ইউরোপীয় ফুটবলের ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল।

তবে ক্লাবভিত্তিক হিসাব করলে সবার ওপরে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব থেকে বিশ্বকাপের বিভিন্ন জাতীয় দলে জায়গা পেয়েছেন ১৯ জন ফুটবলার। শুধু প্রিমিয়ার লিগ নয়, বিশ্বের সব লিগের সব ক্লাবের মধ্যেও এটিই সর্বোচ্চ সংখ্যা।

ম্যানসিটির ঠিক পেছনেই রয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বাভারিয়ান ক্লাবটি থেকে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন ১৮ জন ফুটবলার।

অন্যদিকে দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপা জেতা আর্সেনাল থেকেও বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ১৬ জন ফুটবলার। এর ফলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড় সরবরাহে ম্যানসিটির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে গানাররা।

বিশ্বকাপ শুরুর আগে এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, আধুনিক ফুটবলে ক্লাব পর্যায়ের শক্তি কতটা প্রভাব ফেলছে আন্তর্জাতিক অঙ্গনে। আর সেই লড়াইয়ে আপাতত সবচেয়ে এগিয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, যাদের ড্রেসিংরুমের তারকারাই ছড়িয়ে পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের জার্সিতে।


  বিষয়:   বিশ্বকাপ  ম্যানসিটি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: