ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস আক্রমণে আবারও দুঃসংবাদ। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা গতিতারকা নাহিদ রানা এবার ডেঙ্গুতে আক্রান্ত

2026-11-27T06:43:16+00:00
2026-11-27T06:43:16+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা
ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ এএম 
বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা । ছবি : সংগৃহীত
বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা । ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস আক্রমণে আবারও দুঃসংবাদ। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা গতিতারকা নাহিদ রানা এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এতে তার মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

সাইড স্ট্রেইনের চোটের পর হিপ জয়েন্টের ব্যথায় ভুগছিলেন নাহিদ। দীর্ঘ পুনর্বাসন শেষে অস্ট্রেলিয়ায় শুরু করেছিলেন পুরোদমে বোলিং অনুশীলনও। মেডিক্যাল বিভাগের ছাড়পত্র পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত অসুস্থতার কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি নাহিদকে। তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিবেচনায় রেখেছিল টিম ম্যানেজমেন্ট। জ্বর না কমায় ডেঙ্গু পরীক্ষা করানো হলে ফল পজিটিভ আসে। বিসিবির মেডিক্যাল বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে।

ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আপাতত এক থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই পেসারকে। এ সময়ে বোলিং অনুশীলন করতে পারবেন না তিনি। ফলে তার পুনর্বাসন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে। ডেঙ্গু থেকে সেরে ওঠার পাশাপাশি আগের চোটের ধকল কাটিয়ে পূর্ণ ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগতে পারে তার।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত  নাহিদ রানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: