আজারবাইজানে বার্সার বড় জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রায় ৭০ হাজার দর্শকের সামনে আজারবাইজানের মাটিতে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিল বার্সেলোনা। শুরুতে কিছুটা চাপে থাকলেও বিরতির পর চার গোলের

2026-11-26T23:40:39+00:00
2026-11-26T23:40:39+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা
আজারবাইজানে বার্সার বড় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
প্রায় ৭০ হাজার দর্শকের সামনে আজারবাইজানের মাটিতে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিল বার্সেলোনা। শুরুতে কিছুটা চাপে থাকলেও বিরতির পর চার গোলের ম্যাচে সাবাহকে ৪-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। অ্যান্থনি গর্ডনের জোড়া গোলের সঙ্গে জালে বল পাঠিয়েছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস। পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অবস্থান আরও মজবুত করল কাতালানরা।

ম্যাচের শুরুতে অবশ্য বার্সেলোনাকে চমকে দেওয়ার চেষ্টা করেছিল সাবাহ। স্বাগতিকদের কয়েকটি আক্রমণে সতর্ক থাকতে হয়েছে বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে। একবার গার্সিয়া গোল ছেড়ে বেরিয়ে এলে ইভান লেপিনিচার শট ক্রসবারে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোল হজম থেকে বেঁচে যায় বার্সেলোনা।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। ৩১ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। করিম আদেয়েমির ক্রস থেকে সাবাহর গোলরক্ষক স্তাস পোকাতিলভ বল ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে ফাঁকা জালে পাঠান অ্যান্থনি গর্ডন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বার্সা।

বিরতির পর যেন অন্য রূপে দেখা যায় কাতালানদের। ৫১ মিনিটে আবারও গোল করেন গর্ডন। গ্যাব্রিয়েল জেসুসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বলে নিজের দ্বিতীয় গোলটি করেন গর্ডন। চার মিনিট পর ব্যবধান ৩-০ করেন আদেয়েমি। আলেহান্দ্রো বালদের বাড়ানো বল পেয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন জার্মান ফরোয়ার্ড।


৬০ মিনিটে জেসুসের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। দ্রুত তিন গোল করে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ করে ফেলে বার্সেলোনা। শেষ দিকে অবশ্য একটি গোল শোধ করে সাবাহ। ক্রিশ্চিয়ান নওয়াচুকুর পাস থেকে গোল করেন জয়-ল্যান্স মিকেলস। তবে তাতে বড় হার এড়ানো সম্ভব হয়নি স্বাগতিকদের।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। সবচেয়ে বড় স্বস্তির বিষয়, লামিন ইয়ামালকে ছাড়াই জয় পেয়েছে ফ্লিকের দল। বার্সেলোনার জন্য আজারবাইজানের কোনো ক্লাবের বিপক্ষে এটি ছিল প্রথম ম্যাচ। ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের ৬৩৬তম ম্যাচে এসে প্রথমবার দেশটির কোনো দলের মুখোমুখি হলো কাতালানরা।

অন্য ম্যাচগুলোতেও ছিল গোলের লড়াই। লিভারপুল ৩-০ গোলে ক্লাব ব্রুজকে হারিয়েছে। আলেকজান্ডার ইসাক দুটি এবং ফ্লোরিয়ান ভির্টজ একটি গোল করেন। অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলে ভাকিংসকে হারিয়েছে। গোল করেন আলেক্সান্ডার সরলথ ও হুলিয়ান আলভারেজ। 

ভিয়ারিয়াল ১-০ গোলে হারিয়েছে সøাভিয়া প্রাগকে। এই হারের মধ্য দিয়ে স্লাভিয়া ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় অনাকাক্সিক্ষত এক রেকর্ড গড়েছে। জয়হীন থাকতে থাকতে রেকর্ডই গড়ে ফেলল ২২ বার চেক লিগজয়ী ক্লাবটি। চেক প্রজাতন্ত্রের ক্লাবটির সবশেষ জয় ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর স্টুয়া বুখারেস্টের বিপক্ষে গ্রুপ পর্বে।

অন্যদিকে লিলের কাছে ২-১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। এর আগে দুই ম্যাচ খেলে লিলের বিপক্ষে কখনো হারেনি বায়ার্ন। নিজেদের ইতিহাসে এবারই প্রথম লিলের বিপক্ষে হার দেখল বুন্দেসলিগ চ্যাম্পিয়নরা। বায়ার্নের হয়ে গোল করেন দায়ো উপামেকানো। লিলের হয়ে আয়াসে উয়েদা ও আলেকজান্ডার পাভলোভিচ (আত্মঘাতী) গোল করেন। পিএসজি ও রোমার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পিএসজির হয়ে ইলিয়া জাবারনি ও উসমান দেম্বেলে এবং রোমার হয়ে মারিও এরমোসো ও ডনি মালেন গোল করেন।

ম্যানচেস্টার ইউনাইটেডও জয় পায়নি। স্পোর্টিং সিপির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ইউনাইটেডের হয়ে দুটি গোলই করেন ব্রুনো ফার্নান্দেজ। স্পোর্টিংয়ের হয়ে গোল করেন লুইস সুয়ারেজ ও সেনি লামেন্সের ভুলের সুযোগে সমতায় ফেরান সুয়ারেজ।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে

  বিষয়:   আজারবাইজান  বার্সা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: