ব্যাট ধরার আগেই আউট, ক্রিকেটে অদ্ভুত কাণ্ড!

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্যাট হাতে ক্রিজে নামলেও বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন। হেলমেট ঠিক করা ও

2026-11-26T02:42:03+00:00
2026-11-26T02:42:03+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
খেলা
ব্যাট ধরার আগেই আউট, ক্রিকেটে অদ্ভুত কাণ্ড!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৪২ এএম 
নারী বিগ ব্যাশ লিগে এমন বিরল ঘটনার শিকার হলেন ডটিন । ছবি : সংগৃহীত
নারী বিগ ব্যাশ লিগে এমন বিরল ঘটনার শিকার হলেন ডটিন । ছবি : সংগৃহীত
ব্যাট হাতে ক্রিজে নামলেও বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন। হেলমেট ঠিক করা ও গ্লাভস পরতেই কেটে যায় নির্ধারিত সময়। নিয়ম অনুযায়ী, তাকে ক্রিজ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন আম্পায়ার। আর ব্যাটার ছাড়াই বল করার সুযোগ পেয়ে সরাসরি স্টাম্প ভেঙে দেন বোলার সারাহ গ্লেন। নারী বিগ ব্যাশ লিগে এমন বিরল ঘটনার শিকার হলেন ডটিন।

ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা। জর্জিয়া ওয়ারহ্যাম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন ডটিন। তবে ক্রিজে পৌঁছেই ব্যাটিং শুরু করতে পারেননি তিনি। হেলমেট ঠিক করা ও গ্লাভস পরার কাজে ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে ব্যর্থ হন এই ক্যারিবীয় অলরাউন্ডার।

নারী বিগ ব্যাশের ২০২১ মৌসুমের আগে খেলার গতি বাড়াতে নতুন নিয়ম চালু করে কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরবর্তী বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে না পারলে আম্পায়ার ব্যাটারকে ক্রিজ থেকে সরে যাওয়ার নির্দেশ দিতে পারেন।

ডটিনের ক্ষেত্রেও সেই নিয়ম প্রয়োগ করেন আম্পায়াররা। তাকে স্টাম্প থেকে সরে দাঁড়াতে বলা হয়। অন্যদিকে, বল করার সুযোগ পান ইংল্যান্ডের বোলার সারাহ গ্লেন। ব্যাটার ক্রিজে না থাকলেও বলটি সরাসরি মিডল ও লেগ স্টাম্পে আঘাত করে। ফলে কোনো বল মোকাবিলা না করেই ডায়মন্ড ডাক নিয়ে মাঠ ছাড়তে হয় ডটিনকে।

ঘটনার আকস্মিকতায় শুরুতে নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না গ্লেন। অপ্রত্যাশিত এই উইকেট পাওয়ার পর হেসে ফেলেন তিনি। দুই হাতে মুখ ঢেকে বিস্ময় প্রকাশ করেন। পরে সতীর্থরা তাকে ঘিরে ধরে উদ্‌যাপনে যোগ দেন।

ডটিনের এমন বিদায়ের পর মেলবোর্ন রেনেগেডসের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ বলে ৪১ রান। হাতে ছিল পাঁচ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য রোমাঞ্চকর জয় তুলে নেয় রেনেগেডস। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ বলে তিন উইকেটের জয় পায় দলটি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ব্যাট  ধরা  আগেই  আউট  ক্রিকেট  অদ্ভুত কাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: