৪০৩ রানের লিডে শুরুতেই ছন্দপতন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

দ্বিতীয় দিন শেষেই স্কোরবোর্ডে বড় সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তখনই তাদের লিড দাঁড়ায় ৪০৩ রান। স্বাগতিকদের সেই রানবন্যা কোথায় গিয়ে

2026-11-25T15:50:01+00:00
2026-11-25T15:50:01+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
৪০৩ রানের লিডে শুরুতেই ছন্দপতন বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
দ্বিতীয় দিন শেষেই স্কোরবোর্ডে বড় সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তখনই তাদের লিড দাঁড়ায় ৪০৩ রান। স্বাগতিকদের সেই রানবন্যা কোথায় গিয়ে থামে সেই আলোচনা চলছিল। তবে তৃতীয় দিনে নামার আগেই তারা প্রথম ইনিংস ঘোষণা করেছে। ফলে আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী সকালের সতেজ উইকেটে ব্যাটিংয়ে নামতে হলো বাংলাদেশকে।

এর আগে গতকাল ৭ উইকেটে ৪৯৪ রান তুলে প্রোটিয়ার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে স্রেফ ৯১ রানে অলআউট হওয়ায় স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ৪০৩ রানে। এখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও মাহফিজুল ইসলাম রবিন।

সেঞ্চুরিয়নে গতকাল ১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে এইডেন মারক্রামের দল। যে উইকেটে বাংলাদেশি ব্যাটাররা ধুঁকেছেন, সেখানে সাবলীল ব্যাটিং করেছেন প্রোটিয়ারা। দিনের শুরুতেও বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেননি বাংলাদেশি পেসাররা। ফলে দিনের প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক ঘণ্টা। ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন খালেদ আহমেদ। তার বলের লাইন পড়তে না পেরে জুবায়ের হামজা ২৭ রানে ফেরেন। 

প্রথম দিনে ৪৬ রান নিয়ে অপরাজিত থাকা মার্কেস অ্যাকারম্যান কাল ৬১ বলে ফিফটি করেন। পরবর্তী ৫০ রান করতে খেলেছেন মাত্র ৫০ বল। ওয়ানডে স্টাইলে খেলে ১১১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। তাকে থামানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে লাঞ্চের আগেই পৌঁছে যান দেড়শতে। ডাবল সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটারকে ফিরেছেন শরিফুল ইসলাম। তার ফুলটস ডেলিভারি প্যাডে আঘাত হানলে পড়েন লেগ বিফোরের ফাঁদে। ১৩৮ বলে ১৫০ রানে থামে অ্যাকারম্যানের ইনিংস।

লাঞ্চের পরপরই বাংলাদেশকে উইকেট এনে দেন খালেদ। ৩৯ বলে ২০ রান করা ম্যাথু ব্রিটজকেকে ফেরান ডানহাতি এই পেসার। একই পথে হেটেছেন রায়ান রিকেলটনও। ২০ রান করে শরিফুলের শিকার হয়েছেন তিনি। ২৯৬ রানে পঞ্চম উইকেট হারানোর পর বড় জুটি গড়েন টনি ডি জর্জি ও উইয়ান মুল্ডার। ৬৬ রান করা জর্জিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। জর্জি সেঞ্চুরি না পেলেও ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন মুল্ডার। ১৭৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। সেঞ্চুরির পরপরই এই ব্যাটার আউট হয়ে গেছেন তাওহীদ হৃদয়ের বলে। ক্যাচ নেন জাকের আলি। দিন শেষে মার্কো জানসেন ৬৭ রানে অপরাজিত ছিলেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ও খালেদ। এবাদত হোসেন, তাসকিন, ও হৃদয় একটি করে শিকার ধরেন।  

এদিকে ব্যটিং-এর শুরুতেই ছন্দপতন বাংলাদেশের, এই সংবাদ লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২.১ ওভারে ৭৮ রান ৩ উইকেট।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ৪০৩ রান  লিড  ছন্দপতন  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: