ডোনাল্ডের ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তুলেছে ইংল্যান্ড। অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র

2026-11-25T04:06:57+00:00
2026-11-25T04:06:57+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
ডোনাল্ডের ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:০৬ এএম 
ডোনাল্ডের ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
ডোনাল্ডের ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তুলেছে ইংল্যান্ড। অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ৮ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে হ্যারি ব্রুকের দল।

ক্যারারা ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লের মধ্যেই ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নিকোলাস চৌধুরীসহ দলের তরুণ ব্যাটাররা। চৌধুরীর ৪৫ রানের ইনিংস এবং শেষ পাঁচ ওভারে ৬৬ রানের সংগ্রহে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে স্যাম কারান ২৯ রানে নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্ট্রেলীয় বোলারদের ওপর চড়াও হন ডোনাল্ড ও সল্ট। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লের আগেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন ডোনাল্ড, যা ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম। শেষ পর্যন্ত ৩২ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ৭টি ছক্কা।


অন্য প্রান্তে সমান তালে রান তুলেছেন সল্টও। ৩০ বলে ৫৮ রান করেন এই ওপেনার। তার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। উদ্বোধনী জুটিতে মাত্র ১১.১ ওভারে ১৫১ রান যোগ করেন দুজন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের ওপেনিং জুটির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। এই জুটিতেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

সল্ট বিদায় নেওয়ার পরও ইংল্যান্ডের রানের গতি কমেনি। অধিনায়ক ব্রুক ও টম ব্যান্টন দ্রুত রান তুলে জয় নিশ্চিত করেন। ব্যান্টন ৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। নিকোলাস চৌধুরীর বলে ছক্কা হাঁকিয়ে ১৩.১ ওভারেই ম্যাচ শেষ করেন তিনি। ৪১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে ইংল্যান্ডের ব্যাটাররা মেরেছেন ১৬টি ছক্কা।

ম্যাচসেরা ডোনাল্ড নিজের ইনিংস নিয়ে বলেন, আক্রমণাত্মক ব্যাটিং তার স্বভাবের অংশ হলেও গত এক-দুই বছরে এই ধরনে আরও বেশি মনোযোগী হয়েছেন। সতীর্থ সল্টের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছেন বলেও জানান তিনি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকও দুই ওপেনারের প্রশংসা করে বলেছেন, তাদের ব্যাটিং ছিল অবিশ্বাস্য এবং তারা প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ স্বীকার করেছেন, ১৮৪ রান করেও তারা ম্যাচে নিরাপদ ছিলেন না। ডোনাল্ড ও সল্টের ব্যাটিংয়ের সামনে তাদের বোলাররা চাপে পড়ে যান। সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর এমন হারে হতাশ হলেও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন মার্শ। আগামীকাল ব্রিসবেনে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   ডোনাল্ড  অস্ট্রেলিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: