জাতীয় দলে প্রথমবার হিমি ও আইরিন জুনিয়র

ক্রীড়া প্রতিবেদক

খেলা

নতুন কোচ, নতুন পরিকল্পনা। সেই পরিকল্পনার প্রথম পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তার আগে দলেও এনেছেন পরিবর্তন। ২৩

2026-11-26T23:36:53+00:00
2026-11-26T23:36:53+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা
সিঙ্গাপুর পরীক্ষার আগে নতুন ছয় মুখ
জাতীয় দলে প্রথমবার হিমি ও আইরিন জুনিয়র
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
নতুন কোচ, নতুন পরিকল্পনা। সেই পরিকল্পনার প্রথম পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তার আগে দলেও এনেছেন পরিবর্তন। ২৩ সদস্যের স্কোয়াডে ছয় নতুন মুখ রেখেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ফরাসি কোচ এরিক মারে। তাদের মধ্যে রয়েছেন প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা গোলকিপার হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এই সফর সামনে রেখে সবশেষ এশিয়ান গেমসে খেলা দল থেকে ছয়জনকে পরিবর্তন করেছেন মারে। আগের স্কোয়াডের ১৭ জনকে রেখেছেন তিনি। নতুন করে সুযোগ পেয়েছেন হিমি, আইরিন জুনিয়র, সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার।

দলে গোলকিপার হিসেবে রুপনা চাকমা ও মিলি আক্তারের সঙ্গে জায়গা পেয়েছেন হিমি। এশিয়ান গেমসের দলে থাকা স্বর্ণা রানী মন্ডল এবার বাদ পড়েছেন। রক্ষণভাগেও নতুন সংযোজন আইরিন জুনিয়র। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ায় সিঙ্গাপুর সফর এই দুই ফুটবলারের জন্য বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

প্রধান কোচ পিটার বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর স্বল্পমেয়াদে নারী দলের দায়িত্ব পান মারে। গত ৯ নভেম্বর ঢাকায় এসে দলের প্রস্তুতি তদারকির কাজ শুরু করেন তিনি। এর আগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে প্রায় তিন সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ দল। গত শুক্রবার ঢাকায় ফেরার পর রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে নতুন কোচ মারের অধীনে অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা।

নতুন দায়িত্বে এসে খেলোয়াড়দের মান নিয়ে ইতিবাচক ধারণা পেয়েছেন মারে। তার চোখে, বাংলাদেশের মেয়েরা কারিগরি দিক থেকে দক্ষ এবং ভালো ফুটবল খেলার সামর্থ্য রাখে। অনুশীলনে কৌশলগত বিষয়গুলোও দ্রুত বুঝে নিচ্ছেন তারা। তবে দলের খেলার ধরনে আরও উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন কোচ।

সিঙ্গাপুরকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না মারে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দলটির সাম্প্রতিক উন্নতির কথাও উল্লেখ করেছেন তিনি। প্রতিপক্ষের খেলা বিশ্লেষণ করে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেই জয় তুলে নিতে চান ফরাসি কোচ। দুটি ম্যাচেই জয়ের লক্ষ্য তার দলের।


সিঙ্গাপুর সফরের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ। আগামী ২৯ নভেম্বর দেশ ছাড়বে দল। অল্প সময়ের মধ্যেই নতুন কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নিজেদের সামর্থ্য দেখানোর চ্যালেঞ্জ থাকবে ফুটবলারদের সামনে।

সিঙ্গাপুর সফরের ২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলকিপার : রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি।

ডিফেন্ডার : আইরিন খাতুন, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন।

মিডফিল্ডার : মারিয়া মান্দা (অধিনায়ক), মোসাম্মৎ সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী।

ফরোয়ার্ড : সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   জাতীয় দল  হিমি  আইরিন জুনিয়র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: