সিরাজগঞ্জ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে আটকে থাকা

2026-06-05T14:53:33+00:00
2026-06-05T14:53:33+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:৫৩ পিএম 
যমুনা সেতুতে যানজট। ছবি : সময়ের আলো
যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (৫ জুন) সকাল থেকেই এই যানজটের সৃষ্টি হয়। বর্তমানে সেতুর দুই লেনই বন্ধ রয়েছে বলে জানিয়েছেন যমুনা সেতু কর্তৃপক্ষ।

Advertisement

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের মধ্যেই যমুনা সেতুর উপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

সার্বিক বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যমুনা সেতুর পশ্চিম প্লাজায় টোল দেওয়ার পরপরই তিনটি গাড়ি বিকল হয়ে গেছে। আমরা রেকার দিয়ে সরানোর চেষ্টা করছি। এখন সেতুর দুই লেনেই যানবাহন চলাচল বন্ধ আছে। আসলে কোনো যানবাহন বিকল হলেই পেছনে যানবাহনের সারি দীর্ঘ হয়। আজকে চাপও বেশি।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিরাজগঞ্জ মহাসড়ক  যানজট  যমুনা সেতু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: