বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে।

2026-06-05T18:16:36+00:00
2026-06-05T18:16:36+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৭)
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে। এই এলাকা নীরব এলাকা থাকবে। এখানে কোনো শব্দ দূষণ থাকবে না। কেউ যদি আইন অমান্য করে তাহলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী সরকারি নীতিমালা অনুযায়ী কঠোরভাবে বাস্তবায়ন করবে।  

শুক্রবার (৫ জুন) রাজধানীর গুলশান-২ গোল চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়ে শব্দ সচেতনতামূলক এক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। এ র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


শফিকুল ইসলাম খান বলেন, ‘গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা নীরব এলাকা হিসেবে ঘোষিত এবং এসব এলাকার সোসাইটির সহযোগিতায় নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শব্দ দূষণ ও বায়ু দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে পারবে। আমরা যদি আন্তরিকভাবে সচেষ্ট হই এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতায় কিছুটা হলেও শব্দ দূষণ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ সম্ভব। আমরা বলছি না একদিনেই এটা শতভাগ শেষ করা সম্ভব, তবে নগরবাসীর সহযোগিতায় আমরা কাজের মাধ্যমে এটা বাস্তবায়নের প্রমাণ করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ এর তত্ত্বাবধানে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি সফলভাবে কার্যক্রম চালাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে।’

এ অনুষ্ঠানে গুলশান সোসাইটি, নিকেতন সোসাইটি, বনানী সোসাইটি, বারিধারা সোসাইটির প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচও


  বিষয়:   বিমানবন্দর  শব্দ দূষণ  ডিএনসিসি প্রশাসক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: