বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের সঙ্গে লড়াই কোনো মজা নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারমাণবিক শক্তিসমৃদ্ধ ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করা কোনো

2026-06-05T18:56:36+00:00
2026-06-05T19:06:15+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের সঙ্গে লড়াই কোনো মজা নয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিট : ১৪)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সংগৃহীত ছবি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারমাণবিক শক্তিসমৃদ্ধ ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করা কোনো সাধারণ বিষয় নয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ লড়াইয়ের মাধ্যমে বিশ্ব ইরানের শক্তি সামর্থ দেখেছে। 

শুক্রবার (৪ জুন) সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে আরাঘচিকে বলতে শোনা যায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির (দেশের) বিরুদ্ধে, যারা পারমাণবিক শক্তি সমৃদ্ধ, তাদের বিরুদ্ধে ৪০ দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব ইরানি জাতির সত্যিকারের শক্তি সম্পর্কে বুঝতে পেরেছে। 


একই সঙ্গে তিনি আরব দেশগুলোকে হুমকি দিয়েছেন। আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেবে সেসব দেশ তাদের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অপরদিকে সৌদি আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানান তিনি।

আরব দেশগুলোর উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি, আপনাদের দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে সেসব ঘাঁটি আমাদের বৈধ হামলার লক্ষবস্তু হবে।     

সৌদির আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় এমনটি জানিয়ে আরাগচি বলেন, সৌদি আরবের সাথে একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 


/ইউএমএইচ



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: