‘বিন টু বেনিফিট’ স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা উদ্ভাবন আব্দুল্লাহ আলিমের

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা ভিত্তিক আয়োজন ‘বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন সৃজনশীলতা প্রতিযোগিতা (বিআইআইসিসি) ২০২৬’-এর বৈশ্বিক চূড়ান্ত পর্বে বাংলাদেশের

2026-06-05T19:59:28+00:00
2026-06-05T19:59:28+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘বিন টু বেনিফিট’ স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা উদ্ভাবন আব্দুল্লাহ আলিমের
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:৫৯ পিএম 
তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম। ছবি : সময়ের আলো
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা ভিত্তিক আয়োজন ‘বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন সৃজনশীলতা প্রতিযোগিতা (বিআইআইসিসি) ২০২৬’-এর বৈশ্বিক চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম।

জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি স্বর্ণপদক, প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মানজনক ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিক চূড়ান্ত পর্বে অংশগ্রহণের অনুমোদনপত্র ‘ইয়েস কার্ড’ অর্জন করেছেন।

গত ১৮ মে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির (বিওআইআইএস) আয়োজনে দিনব্যাপী এই বিশেষ অ্যাওয়ার্ড সিরিমনি ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে আব্দুল্লাহ আলিম তার উদ্ভাবনী প্রকল্প ‘বিন টু বেনিফিট’ উপস্থাপন করেন। এটি একটি আধুনিক স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা উদ্ভাবন। প্রকল্পটিতে স্মার্ট বিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আওটি) সেন্সর এবং বর্জ্য পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে একটি প্রযুক্তিনির্ভর স্মার্ট পরিবেশগত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।


এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা নির্ধারিত স্থানে সঠিকভাবে বর্জ্য ফেললে ‘গ্রিন কয়েন’ বা ডিজিটাল পুরস্কার পাবেন, যা পরবর্তীতে বিভিন্ন নাগরিক সুবিধা ও পুরস্কার হিসেবে ব্যবহার করা যাবে। বিচারকদের মূল্যায়নে প্রকল্পটি উদ্ভাবন, বাস্তব প্রয়োগযোগ্যতা, পরিবেশগত প্রভাব এবং সামাজিক সচেতনতা তৈরির সক্ষমতার জন্য সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করে।

আগামী ১৯ থেকে ২৩ জুন মালয়েশিয়ার সাবাহ অঞ্চলে অবস্থিত ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ’ ক্যাম্পাসে বিআইআইসিসি ২০২৬-এর বৈশ্বিক চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া ইয়ং সায়েন্টিস্টস অর্গানাইজেশনের আয়োজনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৩০টিরও বেশি দেশের শত শত তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবক অংশ নেবেন।

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের মাঝগ্রাম গোপালপুর গ্রামের সাজ্জাদ-রেশমা দম্পতির দুই সন্তানের বড় সন্তান আব্দুল্লাহ আলিম। আন্তর্জাতিক অঙ্গনে তিন মহাদেশে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন এই তরুণ উদ্ভাবক।

আব্দুল্লাহ্ আলিম বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবকদের মাঝে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে দাঁড়ানোর সুযোগ পাওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের। দেশের সেরা তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবকদের মিলনমেলায় স্বর্ণপদক এবং গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন সত্যিই অনেক বড় প্রাপ্তি। এই সম্মাননা গ্রহণ আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিন টু বেনিফিট  স্মার্ট বর্জ্য  আব্দুল্লাহ আলিম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: