ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য ও নীতিগত অবস্থানের জেরে ইসরায়েলের দুই শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে আয়ারল্যান্ড। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী

2026-06-06T01:38:39+00:00
2026-06-06T01:38:39+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল আয়ারল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৩৮ এএম 
সংগৃহীত ছবি
ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য ও নীতিগত অবস্থানের জেরে ইসরায়েলের দুই শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে আয়ারল্যান্ড। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে আয়ারল্যান্ডে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, দুই মন্ত্রীর বক্তব্য ও কর্মকাণ্ড ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের ধারণাকে উৎসাহিত করে।

এ ধরনের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আয়ারল্যান্ডের বিচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভবিষ্যতে বেন-গভির বা স্মোট্রিচ দেশটিতে প্রবেশের চেষ্টা করলে অভিবাসন কর্তৃপক্ষ তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করবে।
আরও পড়ুন

ডাবলিনের এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়ারল্যান্ডের কঠোর কূটনৈতিক অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটি শুরু থেকেই সরব ভূমিকা পালন করে আসছে।

সম্প্রতি গাজাগামী মানবিক সহায়তা বহরের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ফিলিস্তিনপন্থী কর্মীকে আটক করার ঘটনায়ও সমালোচনার মুখে পড়েন ইতামার বেন-গভির। আটক ব্যক্তিদের নিয়ে প্রকাশিত একটি ভিডিও আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়, যা আয়ারল্যান্ডের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইসরায়েলের সরকারে যোগ দেওয়ার পর থেকেই বেন-গভির ও স্মোট্রিচ ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিকরণ, পাশাপাশি গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার পক্ষে বিভিন্ন সময় অবস্থান ব্যক্ত করেছেন। তাদের এসব বক্তব্য ও নীতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বহুবার বিতর্ক সৃষ্টি হয়েছে।

এএডি/
  বিষয়:   ইসরায়েল  মন্ত্রী  স্মোট্রিচ  বেনগভির  নিষেধাজ্ঞা  আয়ারল্যান্ড 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: