চলন্ত ট্রেনে উঠার সময় পা ফসকে ট্রেনের নিচে পড়ে মনোয়ার হোসেন (২৭) নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে
দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়া গ্রামের মো. দুদু মিয়ার ছেলে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় হঠাৎ পা ফসকে ট্রেনের নিচে চলে যান মনোয়ার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জোই