কসবায় পূর্ব বিরোধের জেরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাত করে আনোয়ার হোসেন (২৩) নামে এক প্রবাসী যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জুন)

2026-06-06T12:53:53+00:00
2026-06-06T12:53:53+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
কসবায় পূর্ব বিরোধের জেরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাত করে আনোয়ার হোসেন (২৩) নামে এক প্রবাসী যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ওই ইউনিয়নের রানীয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, শুক্রবার এশার নামাজের পর একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনার প্রতিবাদ করেছিল আনোয়ার। এ নিয়ে একই এলাকার সাব্বিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে রাত সাড়ে ৯টার দিকে সাব্বির আমার ছেলে আনোয়ারকে অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।


পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ম. মিশকাতুজ্জামান মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের বাবা আরও বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক এবং নিহত যুবক আগে থেকেই একে অপরের পরিচিত। হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি।

সময়ের আলো/জোই



  বিষয়:   অটোরিকশা  প্রবাসী  যুবক  কুপিয়ে হত্যা  কসবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: