একদিনে যমুনা সেতুতে ২৪টি দুর্ঘটনা, দুদিন তীব্র যানজটের পর ফাঁকা মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঈদের ছুটি শেষে পোশাক কারখানা খোলার আগে যানবাহনের চাপের মধ্যে যমুনা সেতুতে একদিনে ছোট-বড় ২৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ছয়টি

2026-06-06T13:34:58+00:00
2026-06-06T13:34:58+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
একদিনে যমুনা সেতুতে ২৪টি দুর্ঘটনা, দুদিন তীব্র যানজটের পর ফাঁকা মহাসড়ক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৩৪ পিএম 
যমুনা সেতুর পশ্চিমপাড়ের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। ছবি : সময়ের আলো
ঈদের ছুটি শেষে পোশাক কারখানা খোলার আগে যানবাহনের চাপের মধ্যে যমুনা সেতুতে একদিনে ছোট-বড় ২৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ছয়টি দুর্ঘটনার পর উদ্ধার কাজে রেকার ব্যবহার করতে হয়েছে। কখনো সেতুর দুই লেন, কখনো এক লেন বন্ধ রাখতে হয়েছে। এর প্রভাব পড়েছে সেতুর দুই পাড়েই।

সব মিলিয়ে শুক্রবার (৫ জুন) সকাল থেকেই সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ অংশে যানজট ও দুর্ভোগ পোহাতে হয়েছে মানুষকে। বিকেলের পর অবস্থার কিছুটা উন্নতি হলেও সবশেষ রাত ৯টার দিকে যমুনা সেতুর ওপরে দুই বাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। ওই ঘটনার পর যমুনা সেতুর পশ্চিমপাড়ে আবারও প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। এরপর শনিবার (৬ জুন) সকালে সেই যানজটের রেশ রয়ে গিয়ে ৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট রয়ে যায়, যা আজ বেলা প্রায় সাড়ে ১১টা পর্যন্ত থাকে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে বর্তমানে ফাঁকা রয়েছে।


যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুদিনের যানজটে ব্যাপক ভোগান্তি হয়েছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। এখন মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/জোই 



  বিষয়:   একদিনে যমুনা সেতুতে ২৪টি দুর্ঘটনা  দুদিন তীব্র যানজটের পর ফাঁকা মহাসড়ক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: