নেত্রকোনায় সীমান্তে পাচারকারীসহ আটক ২

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত দিয়ে পাচারের সময় নারীসহ পাচারকারীকে আটক করেছে ৩১ বিজিবি। শনিবার (৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে দুর্গাপুর

2026-06-06T13:59:12+00:00
2026-06-06T13:59:12+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় সীমান্তে পাচারকারীসহ আটক ২
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৫৯ পিএম 
নারীসহ আটক পাচারকারী। ছবি : সময়ের আলো
নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত দিয়ে পাচারের সময় নারীসহ পাচারকারীকে আটক করেছে ৩১ বিজিবি। শনিবার (৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে দুর্গাপুর উপজেলার ফারংপাড়া গ্রামের বটতলা এলাকার সীমান্ত মেইন পিলার ১১৫৬/৮-এস নিকটবর্তী এলাকা হতে তাদের আটক করা হয় তাদের।  

আটকরা হলেন, উপজেলার ভরতপুর গ্রামের এনফন্ট নকরেটের ছেলে পাচারকারী সিলভার চাকমা এবং পাচার হওয়া নারীর বাড়ি উপজেলার বরইগঞ্জ গ্রামের রুপক সরকারের মেয়ে রাত্রি সরকার (১৪)।


নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থান দিয়ে বিএসএফ কর্তৃক ব্যাপক পুশইন করানোর প্রচেষ্ট চালানো হচ্ছে। নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে এ ধরনের পুশইন যেন না করতে পারে সেজন্য বিজিবির সব বিওপিতে টহল তৎপরতা রয়েছে। সে লক্ষে সকালে সীমান্তে ভবানীপুর বিওপির বিজিবি টহল পরিচালনা করে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   নেত্রকোনা  সীমান্ত  পাচারকারী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: