মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার

2026-06-06T14:10:59+00:00
2026-06-06T14:10:59+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ২১)
দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা ছিদ্দিক শেখ (৫৫)। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা-ছেলে একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় রেললাইন অতিক্রম করার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী একটি পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপর আহত ছিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   পিকআপ  মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষ  বাবা-ছেলে  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: