দাবি না মানলে কাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন

2026-06-06T16:43:38+00:00
2026-06-06T16:43:38+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
দাবি না মানলে কাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২৩)
হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা আবারও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, চমেকহা ২০২৫-২৬ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হাসপাতাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এতে বিপুলসংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। এর আগে গত ৪ জুন একই ধরনের কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্তসমূহ চিকিৎসকদের স্বার্থবিরোধী এবং অযৌক্তিক। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে নতুন নির্দেশনা জারির দাবি জানান তারা।


পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হামলা-নির্যাতনের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া ও অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   দাবি  ইন্টার্ন চিকিৎসক  কর্মবিরতি  চমেক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: