‘রোনালদোর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ’

সময়ের আলো ডেস্ক

খেলা

আর মাত্র কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। ফুটবলের এই মহাযজ্ঞ অর্থাৎ ফিফা বিশ্বকাপ ২০২৬ আগামী

2026-06-06T17:36:44+00:00
2026-06-06T17:36:44+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
‘রোনালদোর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম 
র্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
আর মাত্র কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। ফুটবলের এই মহাযজ্ঞ অর্থাৎ ফিফা বিশ্বকাপ ২০২৬ আগামী ১১ জুন থেকে যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সবকিছু ঠিক থাকলে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্লাব ক্যারিয়ারে সব ট্রফি জিতেছেন। দেশের জার্সিতে ইউরোপ এবং উয়েফা নেশনস লিগ জিতেছেন কিন্তু এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপ জেতা হয়নি ফুটবলের এ মহাতারকার। পারফরম্যান্সের কারণে সি আর সেভেনের ৪১ বছর বয়সেও ফুটবল খেলে চলেছেন। এটা যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তা বলার অপেক্ষা রাখে না। 

Advertisement
আর এবার রোনালদোর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ বলে মনে করেন, বিশ্বকাপে পর্তুগালের হয়ে অভিষেক আসরে খেলা আন্তোনিও সিমোয়েশ। বয়স বেশি হলেও এখনও বিশ্বকাপে রোনালদো বড় ভূমিকা রাখতে পারেন বলে বিশ্বাস সাবেক এ উইঙ্গারের। 


ফিফার সঙ্গে সাক্ষাৎকারে সিমোয়েশ বলেন, ‘রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। সম্ভবত এটাই তার বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। যদি গোলের কাছাকাছি থাকে, তো সে এখনও ম‍্যাচে পার্থক‍্য গড়ে দিতে পারে।’

৮২ বছর বয়সি সিমোয়েশের বিশ্বাস ক্রিশ্চিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেসের দল ছয় দশকের অপেক্ষার অবসান ঘটাতে পারবেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য উত্তরসূরিদের পথ বাতলে দিলেন তিনি, ‘এই প্রজন্মের সবকিছু আছে। তাদের শক্তিশালী একটি রক্ষণ আছে, আক্রমণভাগে গোলস্কোরার আছে, মিডফিল্ডে চিন্তাশীল খেলোয়াড় আছে। কোনো দলের চিন্তাশীল খেলোয়াড় না থাকলে তাদের যে কোনো অবস্থাতেই সংগ্রাম করতে হয়। পর্তুগালের ওই চিন্তাশীল খেলোয়াড় আছে। তাই পর্তুগালের কখনও তাদের গর্ব ও একতা হারানো উচিত নয়। আশা করি, প্রতিটা খেলোয়াড় ইতিহাস গড়ার সংকল্প নিয়ে মাঠে নামবে।’

/কেএইচও
  বিষয়:   রোনালদো  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: