নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘চলনবিলে নতুন পানি আসতেই কিছু অসাধু ব্যক্তি মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
/মহু