জামালপুরে ভাতিজার হামলায় চাচা নিহত

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১)

2026-06-06T19:00:25+00:00
2026-06-06T19:00:25+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
জামালপুরে ভাতিজার হামলায় চাচা নিহত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ২১)
জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ছবি : প্রতীকী
জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেদের পৈতৃক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার দুপুরে সেই জমির ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রী আরও দুই-তিনজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে এসে দেখি, কাকা মাটিতে পড়ে আছে।’

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/মহু





  বিষয়:   জামালপুর  হামলা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: