বেলা ১১টায় রামিসা হত্যা মামলার রায় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় বহুল আলোচিত মামলার রায় রোববার (৭ জুন) বেলা

2026-06-07T10:15:48+00:00
2026-06-07T10:18:48+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আইন-আদালত
বেলা ১১টায় রামিসা হত্যা মামলার রায় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:১৫ এএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১০:১৮ এএম  (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় বহুল আলোচিত মামলার রায় রোববার (৭ জুন) বেলা ১১টায় ঘোষণা করা হতে পারে। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এ মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানিয়েছেন, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বেলা ১১টার দিকে রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রায় ঘোষণার আগে সকাল থেকেই দুই আসামিকে আদালতে আনা হয়। সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানা প্রিজনভ্যানে করে আদালতে পৌঁছান। পরে সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতে হাজির করা হয়। বর্তমানে তারা দুজনই আদালতের হাজতখানায় রয়েছেন।
আরও পড়ুন

ঘটনার পর থেকে আলোচিত এ মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছে। গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।

এর আগে ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। পরদিন ২ জুন মাত্র এক দিনের সাক্ষ্যগ্রহণেই ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি ও জেরা সম্পন্ন করা হয়। ৩ জুন আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন দুই আসামি।

মামলার নথি অনুযায়ী, ১৯ মে সকালে পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রামিসা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ৯৯৯-এ কল গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

পরদিন ২০ মে ভুক্তভোগীর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হয়, যার ভিত্তিতে মামলাটি বিচারিক পর্যায়ে আসে।

এএডি/


  বিষয়:   বেলা  রামিসা  হত্যা  মামলা  রায়  ঘোষণা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: