দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রূপাসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডা.

2026-06-07T11:29:52+00:00
2026-06-07T11:33:27+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শাপলা চত্বর হত্যাযজ্ঞ
দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রূপাসহ ৯ আসামি ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:২৯ এএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১১:৩৩ এএম
সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল।

তবে প্রসিকিউশন সূত্র জানায়, তদন্ত কার্যক্রম এখনো চলমান থাকায় প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় চাওয়া হতে পারে।
আরও পড়ুন

মামলার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় সৃষ্ট সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থার প্রাথমিক তথ্যমতে, ওই ঘটনায় ঢাকাসহ চার জেলায় মোট ৫৮ জন নিহত হন বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য শনাক্ত করা হয়েছে।

এর আগে প্রসিকিউশন পক্ষ বিভিন্ন সময় দাবি করে আসছে যে, শাপলা চত্বরের ওই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং মামলাটি বিচারিক পর্যায়ে এগোচ্ছে।

এএডি/
  বিষয়:   দীপু মনি  মোজাম্মেল বাবু  ফারজানা রূপা  আসামি  ট্রাইব্যুনাল  শাপলা চত্বর  হত্যাযজ্ঞ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: