চট্টগ্রামে রেলক্রসিংয়ের ওপর বালুবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ার পর সেটিতে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যমতে, রেলক্রসিং পার হওয়ার সময় বালুবাহী ট্রাকটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এ সময় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়।
আরও পড়ুন
দুর্ঘটনার পরপরই রেললাইনে যান চলাচল ও ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে। ফলে ঢাকা-চট্টগ্রাম গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাক সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
তবে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক করতে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএডি/