যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে : সুনেরাহ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ যেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের পরিচয়ই বদলে দিয়েছে। নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয়ের

2026-06-07T14:15:06+00:00
2026-06-07T14:15:06+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আনন্দ সময়
যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে : সুনেরাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ যেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের পরিচয়ই বদলে দিয়েছে। নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয়ের পর দর্শকদের কাছে নিজের আসল নামের চেয়ে চরিত্রের নামেই বেশি পরিচিত হয়ে উঠেছেন তিনি।

শনিবার (৭ জুন) রাতে নাটকটির সাকসেস পার্টিতে এই জনপ্রিয়তার অভিজ্ঞতা ভাগ করে নেন সুনেরাহ। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নে নিজের নতুন পরিচিতি নিয়ে হাসিমুখে কথা বলেন তিনি।

সুনেরাহ বলেন, “আমি এখন যেখানেই যাই, অনেকেই আমাকে ‘সায়রা’ বলে ডাকেন। কয়েক দিন আগে এক আন্টিও আমাকে দেখে ‘সায়রা’ বলে ডাকলেন এবং প্রশংসা করলেন। আমি বললাম, আমার নাম তো সুনেরাহ। কিন্তু তিনি বললেন, না, আমি তোমাকে সায়রাই বলব।”
আরও পড়ুন

তার মতে, কোনো চরিত্র মানুষের মনে এভাবে জায়গা করে নেওয়া একজন অভিনেতার জন্য বড় অর্জন। তিনি বলেন, দর্শক যেভাবে ‘সায়রা’ চরিত্রকে নিজের করে নিয়েছেন, সেটাই তার সবচেয়ে বড় সাফল্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকে। সবাইই নাটকটির জনপ্রিয়তা ও দর্শকপ্রতিক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এএডি/


  বিষয়:   সুনেরাহ  নাটক  অভিনেত্রী  সুনেরাহ বিনতে কামাল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: