পুকুরে ভেসে উঠল লাশ, মৃত্যু নিয়ে রহস্য

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

নিখোঁজের দুইদিন পর বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে রেজাউল হাওলদার (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে

2026-06-07T14:38:49+00:00
2026-06-07T14:38:49+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
পুকুরে ভেসে উঠল লাশ, মৃত্যু নিয়ে রহস্য
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ৯)
গৌরনদী মডেল থানা। ছবি : সংগৃহীত
নিখোঁজের দুইদিন পর বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে রেজাউল হাওলদার (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা রহস্যের জন্ম দিয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রবিবার (৭ জুন) সকালে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রেজাউল ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানিয়েছেন- রবিবার সকাল সাতটার দিকে তিনি তার পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় গ্রামপুলিশকে খবর দেন। পরে সে (গ্রামপুলিশ) স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।


রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন- শুক্রবার (৫ জুন) দুপুরে রাজমিস্ত্রী রেজাউল হাওলাদার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/মহু


  বিষয়:   লাশ  মৃত্যু  পুকুর  বরিশাল  গৌরনদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: