৬ দফা দাবিতে শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল ব্যুরো

সারাদেশ

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল সহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন

2026-06-07T17:00:10+00:00
2026-06-07T23:00:59+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
৬ দফা দাবিতে শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:০০ পিএম 
কর্মবিরতি পালন করছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ছবি : সময়ের আলো
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল সহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 

একই দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে বরিশাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১২টায় থেকে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শের ই বাংলা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও যোগ দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যম্পাস প্রদক্ষিণ করে হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন করে। পরে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি হাসপাতালের পরিচালক বরাবর প্রদান করে তারা। 


আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ৬ দফা দাবির মধ্যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করা, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করা, বিএমইউ, বিসিপিএস এর পরীক্ষা ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে রাখার দাবি জানিয়েছেন। 

আন্দোলনরতরা জানিয়েছে, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর আলোচনার মাধ্যমে দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানান তারা। 

এদিকে, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও তার প্রভাব পরেনি হাসপাতালে। চিকিৎসক ও মিডলেভেলের চিকিৎসকরা দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মুনায়েম সাদ। দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। 

সময়ের আলো/জোই


  বিষয়:   শেবাচিম  ইন্টার্ন চিকিৎসক  কর্মবিরতি  শিক্ষার্থী  ক্লাস-পরীক্ষা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: