ডিবির সাবেক প্রধান হারুনের আরও সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের কক্সবাজারে জমি ও অভিজাত ক্লাবে সদস্যপদ থাকার নতুন তথ্য পেয়েছে

2026-06-07T18:24:04+00:00
2026-06-07T18:24:04+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আইন-আদালত
ডিবির সাবেক প্রধান হারুনের আরও সম্পদ জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ২২)
ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের কক্সবাজারে জমি ও অভিজাত ক্লাবে সদস্যপদ থাকার নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে তার এসব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানান।

দুদক সূত্রে জানা যায়, হারুন অর রশীদের বিরুদ্ধে সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এই তদন্ত করতে গিয়েই কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় তার আরও সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এছাড়া বনানী, উত্তরা ও নারায়ণগঞ্জ ক্লাবের মতো অভিজাত ক্লাবের সদস্যপদসহ তার বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান মিলেছে।


ব্যয়বহুল এসব ক্লাবে ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে দুদক। এসব বিষয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার নতুন সন্ধান পাওয়া সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সম্পদের পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। গণপূর্ত অধিদফতরের সমন্বয়ে এই কমিটি কাজ করবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ডিবি  প্রধান  হারুন  সম্পদ  জব্দ  নির্দেশ  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: