বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ঘরের মাঠেই বিশ্বকাপের রোমাঞ্চ নিয়ে আসছে গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ প্লাস’ (Bioscope+)। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ম্যাচগুলো এই প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হওয়ায় যে-কোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেই দর্শকরা খেলা দেখতে পারবেন।
১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই বিশ্বযজ্ঞের ম্যাচগুলো বায়োস্কোপ+ ছাড়াও গ্রামীণফোনের ‘মাইজিপি’ এবং ‘স্কিটো’ অ্যাপের মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে। ফলে গ্রাহকরা নিরবচ্ছিন্ন স্ট্রিমিং অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি মুহূর্তের সাথেই যুক্ত থাকতে পারবেন।
ফুটবলপ্রেমীদের ডিজিটাল দর্শন অভিজ্ঞতা আরও সাশ্রয়ী ও সমৃদ্ধ করতে বিশেষ অফার চালু করেছে গ্রামীণফোন। গ্রামীণফোন ও স্কিটো ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে ডিজাইন করা এসব অফারের আওতায় মাত্র ৯৭ টাকায় গ্রাহকরা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে
লিংকে।
এ উদ্যোগ সম্পর্কে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “ফুটবল আমাদের গ্রাহকদের কাছে শুধু একটি খেলা নয়; এটি এমন এক অনুভূতির নাম, যা পরিবার বা সমাজের গণ্ডি ছাপিয়ে মানুষের মধ্যে বন্ধন গড়ে তোলে। নির্ভরযোগ্য নেটওয়ার্ক এবং কার্যকর ও আকর্ষণীয় অভিজ্ঞতার সমন্বয়ে গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন; এ উদ্যোগটিও এরই প্রতিফলন।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই— গ্রাহকরা যেন খুব সহজে, নিরবচ্ছিন্নভাবে প্রতিটি ম্যাচ দারুণভাবে উপভোগ করতে পারেন। আর তাই বায়োস্কোপ প্লাস, মাইজিপি ও স্কিটো অ্যাপের মাধ্যমে আমরা বিশ্বকাপের পুরো আমেজকে সরাসরি পৌঁছে দিচ্ছি সবার হাতের মুঠোয়।”