দেশীয় মদ্পানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ পান করে সোহাগ মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মণ্ডল

2026-06-07T21:05:37+00:00
2026-06-07T23:17:15+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেশীয় মদ্পানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:০৫ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১১:১৭ পিএম
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ পান করে সোহাগ মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মণ্ডল নামের আরও ২ জন অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মৃত সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত শামসুল মণ্ডলের পুত্র।    

স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে বেশি পরিমাণে দেশী মদ পান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাদের রাতেই বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সোহাগ মারা যায়। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   মদ্পান  যুবক  মৃত্যু  হাসপাতালে ভর্তি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: