লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে মত দেন এবং যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেন।
রোববার (৭ জুন) সম্প্রচারিত এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি লেবাননকে আরও ভালো জীবন দেখতে চাই। আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও সার্জিক্যাল আক্রমণ দেখতে চাই। আমার মনে হয় হামলাগুলো আরও নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে হওয়া উচিত।
ট্রাম্প তার মন্তব্যে আরও সহিংস পদক্ষেপের আহ্বানকে লেবাননের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে তুলে ধরেন। তবে চলমান সংঘাতে ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত ৩,৬১৩ জন নিহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা
/ইউএমএইচ