পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে

2026-06-07T21:33:40+00:00
2026-06-07T21:33:40+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৮)
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং এক নারী একটি মানচিত্র ধরে আছেন। ছবি : রয়টার্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি জানান।

রোববার (৭ জুন) পাবলিক সিনেট টেলিভিশন এবং আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বারো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে বসতি স্থাপনকারী ব্যক্তি এবং তাদের সমর্থনকারী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, আমরা আরও এগোতে পারি এবং আগামী দিনে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। 

তিনি বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি কার্যক্রম বাড়ানো এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ানো নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

বারো আরও বলেন, তিনি শুধু সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেই নয়, বরং সেইসব প্রতিষ্ঠান, কোম্পানি এবং সংগঠনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা চান, যারা এসব চরমপন্থী বসতি স্থাপনকারীদের সহায়তা দিচ্ছে। তার ভাষায়, এসব সহায়তার কারণে ফিলিস্তিনিদের জমি থেকে উচ্ছেদ, ফসল পুড়িয়ে দেওয়া এবং সরকারি অবকাঠামো ধ্বংসের ঘটনা ঘটছে। 


তিনি আরও বলেন, পূর্বে নেওয়া পদক্ষেপগুলো ইসরায়েল সরকারকে তাদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করার একটি উপায় ছিল।

তিনি বলেন, এটি এমন সহিংসতা, যা আমার মতে রাষ্ট্রের কর্তৃত্বকেও কিছুটা দুর্বল করছে। 

গত ২২ মে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক যৌথ বিবৃতিতে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা কমানোর আহ্বান জানায়।

বারো বলেন, গত কয়েক মাসে পশ্চিম তীরের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে, যা অনেক পশ্চিমা দেশের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।


সূত্র : রয়টার্স 

/ইউএমএইচ



  বিষয়:   ইসরায়েল  ফ্রান্স  পশ্চিম তীর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: