যুক্তরাষ্ট্রে রাত কাটাতে পারবে না ইরানের ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের কঠোর কূটনৈতিক অবস্থানের কারণে বিশ্বকাপে দেশটিতে অনুষ্ঠিত ম্যাচগুলো খেলতে গিয়ে বিশেষ বিধিনিষেধের

2026-06-07T22:17:01+00:00
2026-06-07T22:17:01+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রে রাত কাটাতে পারবে না ইরানের ফুটবলাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:১৭ পিএম   (ভিজিট : ৭)
ইরান ফুটবল দল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের কঠোর কূটনৈতিক অবস্থানের কারণে বিশ্বকাপে দেশটিতে অনুষ্ঠিত ম্যাচগুলো খেলতে গিয়ে বিশেষ বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে তাদেরকে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি ফুটবলারদের ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ম্যাচ শেষ হওয়ার পরপরই তাদের দেশটি ত্যাগ করতে হবে। ফলে বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে কোনো রাত কাটাতে পারবে না ইরান জাতীয় দল।

এ বিষয়ে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ জানিয়েছেন, এই নিয়মের কারণে খেলোয়াড়দের প্রস্তুতি ও বিশ্রামে সমস্যা হতে পারে। দীর্ঘ যাতায়াত তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও প্রয়োজনীয় কর্মকর্তাদের ভিসা দেওয়া হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের ওপর বিশেষ নজরদারি থাকবে। এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ভিসার অপব্যবহার ঠেকাতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পরিস্থিতির কারণে ইরান তাদের পরিকল্পিত বেসক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে করতে পারেনি। পরিবর্তে প্রতিবেশী দেশ মেক্সিকো ইরান দলকে বেসক্যাম্প স্থাপনের অনুমতি দিয়েছে।


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, ইরান দলকে স্বাগত জানাতে তাদের কোনো আপত্তি নেই। ফলে বিশ্বকাপ চলাকালে মেক্সিকোতেই অবস্থান করবে ইরান এবং সেখান থেকে ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।

এর আগে ইরান তাদের সব ম্যাচ মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করেছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে বিশেষ এই যাতায়াত ব্যবস্থার মধ্য দিয়েই বিশ্বকাপ খেলতে হবে ইরানকে।

সময়ের আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  বিশ্বকাপ  ইরান  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: