নির্বাচনের পরদিন বিসিবি পরিচালকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বিসিবি’ পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।সোমবার (৮

2026-06-08T18:48:48+00:00
2026-06-08T18:48:48+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
খেলা
নির্বাচনের পরদিন বিসিবি পরিচালকের পদত্যাগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৩)
ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বিসিবি’ পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। 

সোমবার (৮ জুন) রাজশাহী অঞ্চল থেকে ক্যাটাগরি-১ এর অধীনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মাত্র এক দিনের ব্যবধানে তিনি বিসিবি সভাপতি বরাবর এই পদত্যাগপত্র জমা দেন।

বিসিবি সভাপতির কাছে পাঠানো চিঠিতে মীর শাকরুল আলম সীমান্ত তার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র। সীমান্ত পদত্যাগপত্রে স্পষ্ট করেছেন যে তার পিতা বর্তমান সরকারের প্রতিমন্ত্রী হওয়ার কারণে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দেখভালের দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে পারিবারিক ব্যবসার বিপুল চাপের কারণে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় ক্রিকেট সংস্থায় পরিচালক হিসেবে পর্যাপ্ত সময় দেওয়া এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। 

একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে এবং সর্বোপরি ক্রিকেট বোর্ডের প্রাতিষ্ঠানিক স্বার্থ বিবেচনা করেই তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে তিনি অবিলম্বে তার এই পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য বিসিবি সভাপতির প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: