ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপপ্রধানকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান রোমান গফমান দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই সংস্থার উপপরিচালক ‘আলেফ’-কে বরখাস্ত করেছেন। এ সিদ্ধান্তকে

2026-06-08T23:19:37+00:00
2026-06-08T23:19:37+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপপ্রধানকে বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:১৯ পিএম   (ভিজিট : ৩৩)
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদের নতুন প্রধান রোমান গফমান। ছবি : টাইমস অব ইসরায়েল
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান রোমান গফমান দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই সংস্থার উপপরিচালক ‘আলেফ’-কে বরখাস্ত করেছেন। এ সিদ্ধান্তকে মোসাদের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে গফমান জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি নিজের মতো করে নতুন নেতৃত্ব দল গঠন করতে চান। এ কারণেই তিনি আলেফকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

মাত্র কয়েক দিন আগে মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব নেন গফমান। এর আগে তার নিয়োগ নিয়ে আদালতে আইনি লড়াই হয়েছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৫ সালের ডিসেম্বরে তাকে এই পদে মনোনীত করেন। এর আগে তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

মোসাদের বিবৃতিতে বলা হয়েছে, আলেফ ২২ বছর ধরে সংস্থাটিতে কাজ করেছেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং সংস্থার একাধিক বিভাগের দায়িত্ব পালন করেছেন। তার অবদানের জন্য তিনি পাঁচবার ইসরায়েল সিকিউরিটি প্রাইজ পেয়েছেন।

তবে এই সিদ্ধান্ত মোসাদের ভেতরে কিছু সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গফমানের গোয়েন্দা সংস্থায় সরাসরি কাজের অভিজ্ঞতা নেই। তাই অনেক কর্মকর্তা মনে করতেন, অভিজ্ঞ আলেফ কিছুদিন দায়িত্বে থাকলে নতুন প্রধানের জন্য তা সহায়ক হতো।

এদিকে কিছু সূত্রের দাবি, সাবেক মোসাদ প্রধান ডেভিড বারনিয়ার পছন্দের উত্তরসূরি ছিলেন আলেফ। ফলে নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও জল্পনার অবসান ঘটাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।


নিয়োগ ঘিরে পুরোনো বিতর্ক

গফমানের নিয়োগ নিয়ে সম্প্রতি ইসরায়েলের সর্বোচ্চ আদালতে মামলা হয়েছিল। অভিযোগ ছিল, সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে তিনি একটি বিতর্কিত অভিযানে জড়িত ছিলেন।

২০২২ সালে গোলান মালভূমিতে দায়িত্ব পালনকালে তিনি কিশোর ব্লগার ওরি এলমাকায়েসকে ইরান, হিজবুল্লাহ ও হামাসবিরোধী একটি অনলাইন প্রচারণায় ব্যবহার করার অনুমোদন দেন বলে অভিযোগ ওঠে।

পরে এলমাকায়েসকে গ্রেপ্তার করে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। তিনি দীর্ঘ সময় আটক ছিলেন। পরে জানা যায়, তিনি আসলে সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়।

এই ঘটনার জেরে গফমানের বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত ইসরায়েলের হাইকোর্ট তার নিয়োগ বহাল রাখে। আদালত জানায়, কিছু ভুল থাকলেও গফমান ইচ্ছাকৃতভাবে তদন্তকে বিভ্রান্ত করেননি।

রায়ের পর এলমাকায়েস বলেন, তিনি আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং আশা করেন ভবিষ্যতে গফমান আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  মোসাদ  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: