তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, গুদাম ও অ‌ফিস পুড়ে ছাই

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি, গোডাউনসহ ৭টি ঘর পুড়ে ছাই। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।মঙ্গলবার (৯

2026-06-09T19:17:12+00:00
2026-06-09T19:31:41+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, গুদাম ও অ‌ফিস পুড়ে ছাই
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:১৭ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৭:৩১ পিএম
এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের তাড়াশে পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি, গোডাউনসহ ৭টি ঘর পুড়ে ছাই। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার বালিকা বিদ্যালয় সংলগ্ন মৃত শম্ভু মালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনেন।  

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে মৃত শম্ভু মালের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দু'ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। 


স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ‘অগ্নিকাণ্ডের শিকার বাড়ির গোডাউনে রাখা আরএফএল কোম্পানির প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তাছাড়াও সেখানে স্থানীয় সাংবাদিকের ব্যক্তিগত কম্পিউটার, টিভিসহ মালামাল পুড়ে গেছে।’ 

তাড়াশ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো মনজুরুল আলম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   তাড়াশ  ভয়াবহ অগ্নিকাণ্ড  বসতবাড়ি  গুদাম  অ‌ফিস পুড়ে ছাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: