মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে তোলা

2026-06-09T20:15:24+00:00
2026-06-09T20:15:24+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:১৫ পিএম 
আবু ইউছুফ পাটোয়ারী। ছবি : সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে চাঁদপুরের বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহরাস্তি মডেল থানার পুলিশ।

গ্রেফতার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা এলাকার বাসিন্দা।

আবু ইউছুফের মা রোকেয়া বেগম অভিযোগ করেন, তার বড় ছেলে দীর্ঘদিন ধরে তার ভরণপোষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করছেন না, বরং বিভিন্ন সময়ে তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে ও পরিবারের অন্য সদস্যদের গালিগালাজ এবং মারধর করা হতো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।


অভিযোগ অনুযায়ী, ২ জুন বেলা সাড়ে ১১টার দিকে ইউছুফ তার মাকে ভরণপোষণ ও চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে মা প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় রোকেয়া বেগমের মেয়ে হাওয়া বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘরের দরজা-জানালা, শোকেস ও আলমারি ভাঙচুর করেন। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

ঘটনার পর রোকেয়া বেগম ও তার মেয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বা-মায়ের ভরণপোষণ আইন, ২০১৩-এর আওতায় করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মা  ভরণপোষণ  মারধর  ছেলে  কারাগারে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: