মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যে পচা বাসি, ২ কর্মকর্তাকে গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্য পচা, বাসি ও অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেফতার

2026-06-09T20:06:30+00:00
2026-06-09T20:06:30+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যে পচা বাসি, ২ কর্মকর্তাকে গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৯)
এএফএম আহসানুল হাবিব ও মো. নুরুজ্জামান। ছবি : সংগৃহীত
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্য পচা, বাসি ও অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। তদন্তে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানার এফআইআর নং-৮৫, জিআর নং-২৮৫, তারিখ ২৭ এপ্রিল ২০২৬-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামানকে (৪৩) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া এলাকায় এবং অপর আসামি নুরুজ্জামানের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকায়।


পুলিশ আরও জানায়, ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং এ পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতার দুই কর্মকর্তা স্কুল ফিডিং প্রকল্পের খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়-দায়িত্বের বিষয়ে যথেষ্ট প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, স্কুল শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া যাবে না। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মামলাটির তদন্ত অব্যাহত আছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মাদারীপুর  স্কুল ফিডিং  খাদ্যে  পচা বাসি  কর্মকর্তা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: