পাথরঘাটায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম

2026-06-09T22:48:11+00:00
2026-06-09T22:57:53+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
পাথরঘাটায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আটক
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৪৮ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ১০:৫৭ পিএম  (ভিজিট : ১০)
মোস্তফা গোলাম কবির। ছবি : সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে (৫৫) আটক করেছে পুলিশ। 

 মঙ্গলবার (৯ জুন) বিকেল প্রায় ৫টার দিকে পাথরঘাটা পৌর এলাকার তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা গোলাম কবির ২০১৯ সালের পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন দাদু-কে পরাজিত করে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করলেও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেন-এর কাছে পরাজিত হন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম জানান, ‘ডেভিল হান্ট’ তালিকাভুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেয়নি থানা পুলিশ।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাথরঘাটায  সাবেক  উপজেলা পরিষদ চেয়ারম্যান  আটক  বরগুনা  পাথরঘাটা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: