রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুর পলাতক

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে বিয়ের কাবিননামার টাকা বৃদ্ধি ও পারিবারিক দ্বন্দ্বের জেরে মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু

2026-06-09T23:07:29+00:00
2026-06-09T23:07:29+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুর পলাতক
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:০৭ পিএম   (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে বিয়ের কাবিননামার টাকা বৃদ্ধি ও পারিবারিক দ্বন্দ্বের জেরে মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মীমের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মো. মাহিন ও শ্বশুর মোহাম্মদ হানিফ পলাতক রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সাত মাস আগে মীম ও মাহিন প্রেম করে বিয়ে করেন। তখন নোটারি পাবলিকের মাধ্যমে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হলেও সম্প্রতি দুই পরিবারের মধ্যে পুনরায় সমঝোতা বৈঠক হয়। সেখানে মীমের পরিবার ৮ লাখ টাকা কাবিন দাবি করলে দুই পক্ষের মধ্যে চরম বাগবিতণ্ডা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপরই মঙ্গলবার দুপুরে মীমের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে।


মীমের শাশুড়ি মাইনুর বেগম দাবি করেন, তিনি ঘরে ছিলেন না, পরে এসে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখে নিচে নামান। তবে মীমের চাচা রাকিব হোসেনের অভিযোগ, কাবিন নিয়ে বিরোধের জেরে মীমকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। মীমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘরের ভেতরে ফাঁস দেওয়ার মতো উচ্চতা নেই।

রামগতি থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রামগতি  গৃহবধূর  মৃত্যু  স্বামী  শ্বশুর  পলাতক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: