সিদ্ধিরগঞ্জে ময়লার গাড়ির চাপায় নিহত ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্য নিষ্কাশন ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে

2026-06-09T23:20:43+00:00
2026-06-10T00:51:07+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে ময়লার গাড়ির চাপায় নিহত ২
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:২০ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১২:৫১ এএম  (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্য নিষ্কাশন ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি দশ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জালকুঁড়ি থেকে মোটরসাইকেলে চড়ে সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন জিলানী ও মাসুম। দশপাইপ এলাকায় পৌঁছালে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের সহযোগিতার আশ্বাস দেন। 

এ ঘটনায় খুবই দুঃখ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দুইজনের অকাল মৃত্যুতে আমি খুবই মর্মাহত হয়েছি। তারা দুইজনই বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। তাদের নামে তখন মামলাও হয়েছি। আমিই তাদের মামলা পরিচালনা করেছিলাম। তাদের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। তাদের পরিবারকে সান্ত্বনা দিয়েছি। ভবিষ্যতে সব সময় দুই পরিবারের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। 

তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আমাদের সিটি কর্পোরেশনের নিজস্ব গাড়ি না। গত ১ মাস আগে আমরা বর্জ্য নিষ্কাসনের জন্য ঢাকা থেকে ১১টি ট্রাক ভাড়া করে এনেছিলাম। এই ট্রাকটি সেগুলোর একটি।

সময়ের আলো/জোই



  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  ময়লার গাড়ি  ছাত্রদল  যুবদল  নেতা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: